Saturday, September 5, 2026
28 C
Kolkata

চায়না টাউনে যাওয়ার রাস্তায় বেহাল দশা, সরকারের প্রতি ক্ষুব্ধ এলাকাবাসী

রাস্তার বেহাল দশায় নাজেহাল যাত্রীরা। সাউথ টেংরার একটি রাস্তা চায়না টাউন নামে পরিচিত। প্রত্যেক সন্ধ্যায় সেখানে ভিড় করে খাদ্য রসিক মানুষ। এমন একটি জনবহুল জায়গায় রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ পথযাত্রীসহ এলাকার সাধারণ মানুষরা। রাস্তা মেরামতির দাবিতে এক এলাকাবাসী মেয়র ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ দায়ের করেছেন। মেয়র ফিরহাদ হাকিম ২০ থেকে ২৫ দিনের মধ্যে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

সাধারণ মানুষদের বক্তব্য, কলকাতায় বেশ কিছু জায়গায় রাস্তাঘাটের শোচনীয় অবস্থা। হুঁশ নেই পশ্চিমবঙ্গ সরকারের। বছর পেরোলেই ২৬ এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এমন পরিস্থিতিতে, প্রচারের সময় রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, আলো এই সমস্ত ইস্যু গুলোকে সামনে রেখে দরজায় দরজায় ঘুরবে রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা। ভোট শেষ হলে তৃণমূল সরকারের দেওয়া কোন প্রতিশ্রুতি পূরণ হয় না বলে দাবি করেছে সাধারণ মানুষ।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories