Saturday, September 5, 2026
30 C
Kolkata

আজ সকালে ভূমিকম্পের কেঁপে উঠলো শহর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭

বুধবার দুপুরে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল গোটা কলকাতা। উত্তর ও দক্ষিণ কলকাতাতে বেশ কিছু এলাকায় স্পষ্ট কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৭। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের নরসিংদি অঞ্চল, ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

কলকাতাসহ কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা ও নদিয়ার বিভিন্ন অংশে কম্পনের ঝটকা অনুভূত হয়েছে। বাংলাদেশের ঢাকার কাছেই আলাদা ভাবে ৫.৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। তবে এখনও পর্যন্ত, কোথাও কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসেনি। কলকাতায় কম্পন শুরু হতেই বহু মানুষ আতঙ্কে বহুতল থেকে নেমে আসেন। বিশেষজ্ঞরা বলছেন, রিখটার স্কেলে মাত্রা ৬-এর বেশি হলে বিপদের আশঙ্কা অনেক বাড়ে। কলকাতা নরম পলিমাটির উপর দাঁড়িয়ে থাকায় ভূমিকম্পের প্রভাব বহুতলে বেশি পড়ে। শহরের অনেক ঘিঞ্জি ও অবৈধ নির্মাণ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন আগেই হেলে পড়া বেশ কয়েকটি বাড়ির ছবি সামনে আসে, যা যথেষ্ট উদ্বেগজনক।

২০১৫ সালে পুরভোটের দিনও কলকাতা বড় ভূমিকম্পে কেঁপে উঠেছিল, যার উৎস ছিল নেপাল। সেবার রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৮ এবং বহু বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। এবার তেমন ক্ষতি না হলেও, বিশেষজ্ঞরা এই কম্পনকে ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা হিসেবেই দেখছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories