Saturday, September 5, 2026
28 C
Kolkata

চুরির সন্দেহে ঘরে আটকে নির্যাতন!গৃহপরিচারিকাকে মারধরের অভিযোগ উঠল অভিনেতা সম্রাট মুখার্জির বিরুদ্ধে

কলকাতায় এক গৃহপরিচারিকার ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠেছে টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা সম্রাট মুখার্জীর। অভিযোগ, চুরির সন্দেহে ওই মহিলাকে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর এলাকার ওই বাড়িতে প্রায় এক মাস ধরে পরিচারিকার কাজ করতেন নির্যাতিতা মহিলা। জানা গিয়েছে ,বাড়িতে কোনও জিনিস খুঁজে না পেলেই বারবার তাঁর ওপর সন্দেহ করা হতো। নানা অপমানজনক কথাবার্তাও শুনতে হতো তাঁকে। সংসারের চাপে সব সহ্য করেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।অভিযোগ, গত ২৭ মে বিকেলে বাড়ির একটি আংটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও সেটি না মেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ওই মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। পরিবারের অভিযোগ, তাঁকে একটি ঘরে আটকে রেখে জোর করে শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়। কিন্তু কোনও জিনিস উদ্ধার না হলেও তাঁর ওপর অত্যাচার থামেনি।নির্যাতিতার পরিবারের বক্তব্য, এরপর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। অভিনেতা বাড়ির নিরাপত্তারক্ষীকে ডেকে লাঠি আনতে বলেন বলে অভিযোগ। সেই লাঠি দিয়েই ওই মহিলাকে মারধর করা হয়। মাথায় গুরুতর আঘাত লাগায় তাঁকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পাঁচটি সেলাই করতে হয়েছে বলে জানা গিয়েছে।এছাড়াও অভিযোগ উঠেছে, আহত অবস্থাতেও তাঁকে মারধর করা হয়। কানে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় বলে দাবি পরিবারের। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁর হাতের আঙুলেও চোট লাগে। নির্যাতনের পর বিকেল নাগাদ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ।গুরুতর আহত অবস্থায় কোনওরকমে বাড়ি ফেরেন ওই মহিলা। পরে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে থানায় যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার খবর সামনে আসতেই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। সাধারণ মানুষের একাংশের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক। প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তে যাতে কোনও গাফিলতি না হয়, সেই দিকেও নজর রাখছেন স্থানীয় বাসিন্দারা। নারী নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্নে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে শহরে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories