Saturday, September 5, 2026
28 C
Kolkata

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আল কুরআন অ্যাকাডেমি লন্ডনের সহযোগিতায় উদ্বোধন হলো দ্য কোরআন স্টাডি সার্কেল

শুরু হলো কলকাতায় ৪৯ তম আন্তর্জাতিক বই মেলা উৎসব। আল কুরআন অ্যাকাডেমি লন্ডনের সহযোগিতায় দ্য কোরআন স্টাডি সার্কেলের ৫৯৩ নম্বর স্টল উদ্বোধন করা হলো বইমেলার প্রথম দিন। অনুষ্ঠানের শুরুতে হাফিজ মাওলানা কাজী আসাদুল হোসাইনী পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এরপর ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য দেন আল কুরআন অ্যাকাডেমি লন্ডনের চেয়ারম্যান ডক্টর হাফেজ মনির উদ্দিন আহমেদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাহ আলম, সম্পাদক জালালুদ্দিন আহমদ, দ্য কোরআন স্টাডি সার্কেলের সভাপতি গোলাম মুহাম্মদ লাডলা, মাওলানা আব্দুল উজায়ের এবং বিধায়ক ব্যাপারী। তাঁরা কুরআনের শিক্ষা ও সমাজে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়ারুল লস্করসহ আরও অনেকে। রাজ্য কনভেনর মুহাম্মদ রাকিব হক বলেন, আল-কুরআনের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুবাদসহ কুরআন উপহার হিসেবে বিতরণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, কুরআনের শিক্ষা মানুষকে প্রকৃত জ্ঞান ও শান্তির পথে পরিচালিত করবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories