Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিজেপির হামলায় মাথা ফাটল কলকাতার মেডিক্যাল কলেজ পড়ুয়ার, বিক্ষোভ এসএফআই-এর

কলকাতার মেডিক্যাল কলেজে এক ছাত্রকে মারধরের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। আহত ছাত্রের সমর্থনে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের মেডিক্যাল ইউনিট। সংগঠনের দাবি, রাজ্যে রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ছাত্রদের উপর ভয় দেখানোর রাজনীতি চালানো হচ্ছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। অভিযোগ, এবিভিপির নাম করে কিছু বহিরাগত সেখানে ঢুকে ছাত্রদের উপর হামলা চালায়। সেই সময় গোলমালের মধ্যে পড়ে যান কলকাতা মেডিক্যাল কলেজের এক পড়ুয়া চিকিৎসক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। হামলায় তাঁর মাথায় গুরুতর চোট লাগে এবং পরে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মেডিক্যাল কলেজ জুড়ে পোস্টার দেওয়া হয় এবং মিছিল বের করা হয়। এসএফআইয়ের পক্ষ থেকে বলা হয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অশান্ত করার চেষ্টা চলছে। তাদের অভিযোগ, ছাত্রসমাজের মধ্যে বিভাজন তৈরি করে ভয় ও হিংসার পরিবেশ গড়ে তোলাই উদ্দেশ্য। সংগঠনের নেতাদের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদের একজোট হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিও জানানো হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories