Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

২৫ কে বিদায় জানিয়ে ২৬ কে স্বাগত জানালো শহর কলকাতা

নতুন বছরকে স্বাগত জানাতে ৩১শে ডিসেম্বরে দেখা গেল উৎসবের মুখর কলকাতাকে । সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে সাজসাজ রব। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, সল্টলেক, নিউটাউন, দক্ষিণ কলকাতার বড় বড় রাস্তা—সব জায়গাতেই আলোর সাজে ঝলমলে শহরকে দেখা গেছে। দোকানপাট, শপিং মল, রেস্তোরাঁ ও হোটেলগুলোতে দেখা গেছে বিশেষ সাজ।

দিনভর কেনাকাটা ও ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলেন মানুষজন। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে অনেকেই বেরিয়ে পড়েন শহরের জনপ্রিয় জায়গাগুলোতে। বিশেষ করে পার্ক স্ট্রিট এলাকায় দুপুর থেকেই ভিড় বাড়তে শুরু করে। ক্যাফে, রেস্তোরাঁ ও বেকারিগুলিতে নতুন বছরের বিশেষ মেনু রাখা হয়েছে। কেক, পেস্ট্রি ও নানা ধরনের খাবারের চাহিদাও ছিল চোখে পড়ার মতো।

শহরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিয়েছে কলকাতা পুলিশ। গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল। মোড়ে মোড়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের উপস্থিতি ছিল নজরকাড়া। যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কড়া নজরদারির মধ্যে ছিল কলকাতার রাজপথ। শহরের বিভিন্ন ক্লাব ও হোটেলে গতকাল রাতে নতুন বছর উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাইভ মিউজিক, নাচ, ডিজে—সব মিলিয়ে জমজমাট উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ।

চিড়িয়াখানা ,জাদুঘর, ইকো পার্ক , নিকো পার্ক সহ বিভিন্ন পর্যটন স্থানগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় চোখে পড়ার মতো ছিল। তাছাড়াও বছরের শেষে রসনাতৃপ্তির জন্য খাদ্য রসিক বাঙ্গালীরা বিভিন্ন নামিদামি রেস্তোরায় ভিড় জমায়। ভিড় জমতে দেখা যায় কলকাতা শহরের বেশ কিছু নাইট ক্লাবে। সব মিলিয়ে বছরের শেষ দিনে আনন্দ, আলো ও উচ্ছ্বাসে ভরে উঠেছিল কলকাতা। পুরনো বছরের সব দুঃখ-কষ্ট পিছনে ফেলে নতুন বছরকে গতকাল রাত বারোটা নাগাদ স্বাগত জানালো শহর কলকাতা। আরো একবার সাধারণ জাত-ধর্ম-বর্ণ ভুলে গিয়ে মেতে উঠলো উৎসবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories