Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

কৃতী ছাত্রী উম্মে কুলছুম সাজনকে সংবর্ধিত করল সর্বধর্ম সমন্বয় সভা

এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: জওহর নবোদয় স্কুলের এডমিশন পরীক্ষায় কৃতিত্বের ছাপ রেখেছিল করিমগঞ্জ জড়েরবাজার এলাকার চক গ্রামের উম্মে কুলছুম জায়গিরদার (সাজন)। এবার সিবিএসই-র অধীনে মাধ্যমিকের চুড়ান্ত পরীক্ষায় ৯৩ শতাংশ মার্কস পেয়ে স্কুলের তৃতীয় সেরা স্থান দখল করে জেলায় চমক দেখালো প্রত্যন্ত এলাকার এই সাজন। গত শুক্রবার বিকাল সাড়ে তিন টায় সেটেলমেন্ট রোডে অবস্থিত উম্মে কুলছুমের অস্থায়ী বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন উপহার সামগ্রী প্রদানের পাশাপাশি উত্তরীয় পরিয়ে দিয়ে অভিনন্দন জানান কৃতী ছাত্রী সাজনকে। সঙ্গে উচ্চ মাধ্যমিকে রাজ্যসেরা হওয়ার জন্য তাকে উৎসাহ প্রদান করেন আমির হোসেন। তার বাবা ব্যবসায়ী কামাল হোসেন জায়গিরদার বলেন, সাজন ছোটো বেলা থেকে মেধাবী। মনোযোগ সহকারে পড়াশোনার পাশাপাশি আদর্শের দিক দিয়েও সে যত্নবান। তিনি বলেন, নবোদয় স্কুলে প্রতিটি শ্রেণির বার্ষিক পরীক্ষায়ও এক/দু নম্বর হয়ে এসেছে সাজন। মেয়েকে মানবদরদী ডাক্তার বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন খুদেজা বেগম জায়গিরদার (সপনা)। এদিকে ২৭ বছরের রেকর্ড ভেঙে রেজাল্ট করার জন্য উম্মে কুলছুম জায়গিরদারকে অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা জেলাশাসক আন্বামুথান এমপি, অধ্যক্ষ রাধাকৃষ্ণ পনওয়ার, আজমল ফাউণ্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ড.খছরুল ইসলাম, সুপ্রাকান্দি জুনিয়র কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম চৌধুরী, শিক্ষিকা সর্বানী পাল কর, এআইইউডিএফ নেতা আব্দুল আজিজ, দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ। মেয়েটির উচ্চ শিক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানান সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories