Saturday, September 5, 2026
28 C
Kolkata

কর্নাটকের কুদ্রেমুখে পুলিশের নির্যাতনের অভিযোগে তফশিলি যুবকের আত্মহত্যা

কর্নাটকের চিকমাগালুর জেলার কালসা তালুকের সামসে গ্রামের ২৬ বছরের যুবক নাগেশ আত্মহত্যা করেছেন। বুধবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর আগে রেখে যাওয়া চিঠিতে তিনি কুদ্রেমুখ থানার কনস্টেবল সিদ্ধেশের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও জাতিবিদ্বেষী গালিগালাজের অভিযোগ তোলেন। একইসঙ্গে সাব-ইনস্পেক্টর আদর্শের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা নেননি।

জানা গেছে, গত ১৫ জুলাই নাগেশ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। তাতে উল্লেখ ছিল, অটোরিকশা নিয়ে ফেরার সময় সিদ্ধেশ ও আরও দু’জন ব্যক্তি রাস্তার ধারে আটকায়, মারধর করে এবং জাতিগত অপমানজনক মন্তব্য করে। পরে থানায় গেলে উল্টো তার বিরুদ্ধেই সরকারি কাজে বাধা দেওয়ার মামলা করা হয়। শুধু তাই নয়, তার অটোরিকশাও জব্দ করে তাকে আটক করা হয়। জামিনে মুক্তি পেলেও আর গাড়ি ফেরত পাননি তিনি।

পরিবারের দাবি, পুলিশের লাগাতার হুমকি ও আর্থিক অনিশ্চয়তার বোঝা নাগেশকে চরম পদক্ষেপে ঠেলে দেয়। শোকাহত পরিবার দোষী পুলিশকর্মীদের বরখাস্ত, ন্যায়বিচার এবং ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। ঘটনাটি স্থানীয় মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories