Saturday, September 5, 2026
28 C
Kolkata

তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ

তিলোত্তমা হত্যা মামলাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য। এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ব্যাঙ্কশাল আদালতে মানহানির মামলা করলেন তিলোত্তমার বাবার বিরুদ্ধে। বুধবার তিনি আদালতে অভিযোগ জানান, সম্প্রতি সংবাদমাধ্যমে তিলোত্তমার বাবা যে মন্তব্য করেছেন, তাতে তাঁর (কুণাল ঘোষের) ভাবমূর্তি ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ হয়েছে। তিলোত্তমার বাবা অভিযোগ করেছিলেন, “সিবিআই টাকা খেয়েছে, রাজ্য সরকার টাকা দিয়ে সব চেপে দিয়েছে, কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছেন।”

এই মন্তব্যের পরে কুণাল ঘোষ ১২ অগস্ট তিলোত্তমার বাবাকে আইনি নোটিস পাঠান। সেই নোটিসে বলা হয়, চার দিনের মধ্যে যদি ক্ষমা না চান বা মন্তব্যের ব্যাখ্যা না দেন, তাহলে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় কুণাল ঘোষ এবার সরাসরি মানহানির মামলা করলেন। তিলোত্তমার দেহ গত বছর ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে উদ্ধার হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তে নামে। কিন্তু, তদন্ত নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা। এমনকি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গেও দেখা করেন তারা। পরে তারা জানান, সিবিআই মামলাটি ছেড়ে দিতে চাইছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories