Wednesday, October 21, 2026
27 C
Kolkata

সিসিটিভির মাধ্যমে পুলিশের উপর নজরদারি লালবাজারের

পুলিশের উপর নজরদারি চালাবে পুলিশ! শুনতে অবাক লাগলেও এটাই করছে লালবাজার। রাতের শহরে পুলিশের উপর জোরকদমে নজরদারি চালাবে লালবাজার। একাধিক অভিযোগ রয়েছে রাতে কর্তব্যরত পুলিশদের উপর। ঘুষ নেওয়া যার মধ্যে প্রধান। এর ফলে রাতের শহরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

শহরে অপকর্ম করা কিংবা মাদক পাচারকারীরা সামান্য ঘুষ দিয়েই পালাতে চায় কিংবা নিজেদের কাজ করতে চায়। তাতে কোনও পুলিশ অফিসার মদত দিচ্ছে কিনা কিংবা অর্থ নিয়ে কোনও কাজ করছে কিনা সন্ধান চালাবে লালবাজার।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে কর্তব্যরত পুলিশকর্তাদের একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, পুলিশ কর্মীরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে কাজ করবে যেখানে সিসিটিভি রয়েছে। এক্ষেত্রে তাঁদের প্রত্যেকটি কার্যকলাপের উপর নজরদারি চালানো যাবে। পরীক্ষামূলকভাবে শহরের কিছু জায়গা বেছে নেওয়া হয়েছে, আপাতত লালবাজারের আশেপাশের এলাকায় চালানো হবে এই নজরদারি। পেট্রোলিং গাড়ি, পুলিশ কর্মী কিংবা সার্জেন্টদের উপর এই নজরদারি চলবে। এইভাবে ঘুষ নেওয়া বেআইনি। কেউ সিসিটিভিতে ধরা পড়ে গেলেই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে লালবাজার।

নজরদারি চালাবেন যুগ্ম কমিশনার (হেড কোয়াটার) এবং যুগ্ম কমিশনার (ট্রাফিক), এর ফলে কোথায় দুর্ঘটনা ঘটলে সেখানেও দ্রুত পৌঁছানো যাবে। আগে চিন্তাভাবনা করা হয়েছিল আলাদা বিভাগ থেকে এই নজরদারি চালানোর ব্যাপারটি দেখা হবে কিন্তু আপাতত লালবাজারের কন্ট্রোল রুম থেকেই আলাদাভাবে এই নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories