Wednesday, October 21, 2026
24 C
Kolkata

জেল থেকেই ভোটযুদ্ধে জিতলেন আসামের CAA বিরোধী আন্দোলনের নেতা

নিউজ ডেস্ক : NIA কে ব্যবহার করে CAA বিরোধী আন্দোলনের মুখ এই নেতার বিরুদ্ধে আসামের বিজেপি সরকারের হাজারো ষড়যন্ত্র কাজে লাগল না। জেল থেকেই ভোটে লড়লেন সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে। জিতলেন ও জিতলেন অসমের CAA বিরোধী আন্দোলনের অন্যতম নেতা অখিল গগৈ। ইতিহাস তৈরি করলেন অখিল গগৈ। অসমের ইতিহাসে এই প্রথম কেউ জেলে থেকে ভোটে জিতলেন। অখিল গগৈ এর পরিচয় শুধুমাত্র একজন CAA বিরোধী আন্দোলনের নেতা হিসাবে নয়, তিনি একজন কৃষক নেতা ও আর টি আই কর্মীও। তাকে কোনো রকম প্রচার নির্বাচনী প্রচার করার সুযোগ দেয়নি বিজেপি সরকার। তা সত্বেও তিনি জিতেছেন বিজেপির প্রার্থীকে হারিয়ে।

অসমের শিবসাগর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে তিনি হারিয়েছেন- বিজেপির সুরভি রাজকনওয়ারিকে। পরাজিত করেছেন কংগ্রেসের সুভমিত্রা গগৈকেও। গগৈ পেয়েছেন মোট ৫৭ হাজার ১৭৩ টি ভোট। অন্যদিকে, বিজেপি পেয়েছে ৪৫ হাজার ৩৯৪ টি ভোট। কংগ্রেস পেয়েছে ১৯ হাজার ৩২৩ টি ভোট।

২০১৯ সালের ডিসেম্বরে অসমে CAA এর বিরুদ্ধে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর অখিল গগৈকে গ্রেফতার করে বিজেপি সরকার । জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) তাঁকে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল, তিনি মাওবাদীদের সঙ্গে যুক্ত। এরপর দীর্ঘদিন জেলে বন্দী থাকেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। তারপর তাঁকে জেল থেকে গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতালের ঘরেও কার্যত বন্দী ছিলেন তিনি। সেখান থেকেই মনোনয়ন জমা দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, অখিল গগৈ এর অনুগামীরা সম্প্রতি নতুন রাজনৈতিক দল “রাইজর” নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। নির্বাচনে বেশ কিছু আসনে এই সদ্য নতুন তৈরি হওয়া দল উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছে। যা দেখায় আসামের সাধারন মানুষের একটা বৃহৎ অংশ বিজেপি সরকারের দ্বারা পরিচালিত CAA এর বিরোধী।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories