Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

বিজেপি ছেড়ে তৃণমূলে আরো এক গেরুয়া বিধায়ক! এবার আসলেন বাগদার MLA

 

 

বিজেপি বিধায়ক তন্ময় ঘোষের পর এবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের ভাঙন গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে মঙ্গলবার দুপুরেই সম্ভবত তৃণমূলে ফিরছেন তিনি। ক্রমশ শক্তি বাড়ছে রাজ্যের শাসক দলের।

 

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। দিল্লির বিজেপি সদর দপ্তরে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা তুলেছিলেন। তারপর থেকে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। তবে দলের একাংশ তাঁকে কোনওদিন গ্রহণ করেননি। তবুও আটকে থাকেননি তিনি। পরবর্তীতে একুশের নির্বাচনের আগে বিধায়কের সুর বদলায়। বিধানসভার অধিবেশনের একেবারে শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন বিশ্বজিৎ দাস। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরেও যান তিনি। সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্ব। ছিলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক। প্রায় ২০ মিনিট কথা হয় তাঁর। এই সাক্ষাতের কারণে স্বাভাবিকভাবেই বিশ্বজিতের দলবদল নিয়ে জল্পনা শুরু হয়।

 

অবশেষে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বজিৎ। সম্ভবত মঙ্গলবার দুপুরেই ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেবেন তিনি। যদিও এবিষয়ে বিশ্বজিৎবাবু নিজে এখনও কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে মোট ৭৭ টি আসন জয় করেছিল বিজেপি। নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ গ্রহণ না করায় বাংলায় বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছিল ৭৫-এ। তারপর দল ছেড়েছেন মুকুল রায়, তন্ময় ঘোষ। এবার বিশ্বজিৎ দাস ও দক্ষিণ দিনাজপুরের আরও এক বিধায়কের দলত্যাগের সিদ্ধান্ত বিজেপির চিন্তা যে বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories