Wednesday, March 18, 2026
34.9 C
Kolkata

১৯২ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ বামফ্রন্টের, নতুন মুখের সঙ্গে চমক কালীগঞ্জের নিহত ৯ বছরের কিশোরী মা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। সোমবার প্রকাশিত এই তালিকায় মোট ১৯২ জন প্রার্থীর নাম রয়েছে। অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি একাধিক নতুন ও তরুণ মুখকেও জায়গা দেওয়া হয়েছে ।

সবচেয়ে চর্চিত ও উল্লেখযোগ্য নাম সাবিনা ইয়াসমিন। গত বছর নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের সময় বোমা বিস্ফোরণে প্রাণ হারানো নাবালিকা তামান্না খাতুনের মা তিনি। ওই ঘটনার পর তার হার না মানা সাবলীল লড়াকু মেজাজকে সামনে রেখেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে জানানো গিয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, তাঁকে প্রার্থী করার মধ্য দিয়ে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা এবং গত ১৫ বছর ধরে আক্রান্ত সমস্ত পরিবারের পাশে থাকার বার্তা তুলে ধরা হয়েছে।

এই তালিকায় আরও রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়, ছাত্র সংগঠনের নেতা ময়ূখ বিশ্বাস, প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। পাশাপাশি উত্তরপাড়া, দমদম, পানিহাটি, বরানগর, রাজারহাট-নিউটাউন সহ একাধিক আসনে তরুণ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

কলকাতায় দলের দপ্তরে সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, এটি প্রথম তালিকা। বাকি প্রার্থীদের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে। এবারের তালিকায় মহিলাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি তফসিলি জাতির প্রার্থীদের সাধারণ আসনেও সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে প্রথম তালিকায় কয়েকজন পরিচিত নেতার নাম না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। দলীয় সূত্রে ইঙ্গিত, তাঁদের মধ্যে কেউ কেউ নির্বাচনে না-ও লড়তে পারেন।

ভোটের আগে এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে বাম শিবিরের প্রস্তুতি যে জোরকদমে শুরু হয়েছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Hot this week

বকেয়া ‘ডিএ’ প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পরেও, মমতার উপর আস্থা রাখতে পারছেন না সরকারি কর্মীরা

রাজ্যে ভোটের ঘোষণা হওয়ার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছেলে! আমেরিকার যুদ্ধ বিরতি প্রত্যাহার করল মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের...

অক্ষয় পাত্রের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, শিশুপুষ্টিকে ‘মানবসম্পদে বিনিয়োগ’ বললেন মুর্মু

শিশুদের পুষ্টি নিশ্চিত করাকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের সঙ্গে সরাসরি...

Topics

বকেয়া ‘ডিএ’ প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পরেও, মমতার উপর আস্থা রাখতে পারছেন না সরকারি কর্মীরা

রাজ্যে ভোটের ঘোষণা হওয়ার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

অক্ষয় পাত্রের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, শিশুপুষ্টিকে ‘মানবসম্পদে বিনিয়োগ’ বললেন মুর্মু

শিশুদের পুষ্টি নিশ্চিত করাকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের সঙ্গে সরাসরি...

কামারহাটির সভা থেকে সেলিমের বার্তা, ‘বাম শক্তিই পারে বাংলার অধিকার রক্ষা করতে’

রাজ্যে বামপন্থীদের দুর্বল করে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে...

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, এখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বাংলার ‘বিচারাধীন’ মুসলিম ভোটাররা!

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের পুণিসোল গ্রাম—দীর্ঘদিন ধরেই নানান...

Related Articles

Popular Categories