Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

জীবনের কঠিন লড়াই ও হারাতে পারিনি সঞ্জয়ের প্রতিভা কে

এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: অদম্য লড়াইয়ের যে বীজটা বপন হয়েছিল সেই ক্লাস সেভেন এ পড়ার সময়ই, সেই লড়াইটা থেমে যাওয়ার নয়। কারণ নামটা যে সঞ্জয় রবিদাস। তাই লড়াইটা এখানে অন্যরকম।
প্রতিদিন সকালে বাড়ি থেকে কেঁনুয়া বাজার, সেখানে কয়েক ঘণ্টা জুতো সেলাই করা, তারপর বাড়ি ফিরেই স্কুলে যাওয়া। আবার স্কুল থেকে ফিরেই, সেই কেঁনুয়া বাজারে গিয়ে আরও কিছুক্ষণ জুতো সেলাই করা। তারপর বাড়ি ফিরে ক্লান্ত শরীরে পড়তে বসা। এটাই লড়াইয়ের বাস্তব চিত্র। বাস্তবটা আরও প্রকট হয়, যখন সারাদিনের শেষে প্রাপ্তি মেরেকেটে একশত টাকার আশেপাশে।
কিন্তু বাস্তবটা আমাদের অবাক করে দেয় যখন এই অদম্য লড়াইয়ের পরেও সঞ্জয় রবিদাস মাধ্যমিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়। আর শুধু উত্তীর্ণ হওয়াই নয়, তার প্রাপ্ত নম্বর ৪৬৫। হ্যাঁ, প্রতিদিন পাহাড়প্রমাণ কঠিন লড়াইয়ের পরেও এটা সঞ্জয় রবিদাসের প্রাপ্ত নম্বর।
আর এখানেই সে নিজেকে আলাদা করে তুলেছে। তাই তার এই অদম্য লড়াইকে কুর্নিশ জানাতে উদ্যোগ পরিবার সেদিন পৌঁছে গেছিল সোনারপুর থেকে মালদার চাঁচলের প্রত্যন্ত গ্রাম কেঁনুয়ায়, সঞ্জয়-এর বাড়িতে। তার হাতে পৌঁছে দিয়েছিল একাদশ শ্রেণীর সকল প্রয়োজনীয় বইপত্র।
লড়াইয়ের নাম সঞ্জয় রবিদাস। তাই লড়াইটা একটু অন্যরকমই। সেটা আবারও প্রমাণিত। একাদশ শ্রেণীতে সঞ্জয় তার বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করল। প্রাপ্ত নম্বর ৩৭০।
আবারও একবার সঞ্জয় রবিদাসের অদম্য লড়াইকে কুর্নিশ জানায় উদ্যোগ পরিবার।এবার সঞ্জয়ের হাতে পৌঁছে দেওয়া হল দ্বাদশ শ্রেণীর বইপত্র।
এগিয়ে যাক সঞ্জয়। সফল করুক তার শিক্ষক হবার স্বপ্ন এই আশা নিয়েই আমরা সেদিন ফিরে এসেছিলাম।
আজ তার উচ্চ মাধ্যমিক এর ফলাফল…দুশ্চিন্তায় গোটা উদ্যোগ পরিবার – না নিরাশ করল না ছেলেটা…একটু সাহায্য যে মানুষকে কোথায় পৌঁছে দেয় সেটা আবার ও প্রমাণ করল বাপ মরা ছেলেটা। লোকের বাড়ি খেটে খাওয়া মা ও আমাদের মুখ উজ্জ্বল করে ৪৫১(৯৬.৫৫%) নম্বর পেল ছেলেটা।*
এগিয়ে চলুক সঞ্জয়,আমরা সবসময় ওর পাশে আছি।

যে সমস্ত চারাগাছ, মহীরুহ হয়ে উঠতে চায় তাদের পাশে খুঁটি হয়ে দাঁড়াত উদ্যোগ পরিবার বদ্ধপরিকর।

Hot this week

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

প্রচারে নেমে কিশোরদের কাছে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করলেন বিজেপি নেতা সুরাজ কুমার সিং, তুঙ্গে বিতর্ক

পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ...

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

Topics

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

Related Articles

Popular Categories