Monday, June 8, 2026
29.4 C
Kolkata

আশার আলো ভারতে, মানবদেহে ট্রায়াল শুরু হবে করোনার টিকা

এনবিটিভি ডেস্ক: হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের টিকা ‘Covaxin’ আগেই ছাড়পত্র পেয়েছিল। এবার শুরু হল হিউম্যান ট্রায়াল বা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ। হরিয়ানার রোহতকের পোস্ট পিজিআই অফ মোডিক্যাল সায়েন্সে শুরু হয়েছে এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল।

পরবর্তী সময়ে দেশের মোট প্রথম সারির হাসপাতালে প্রাথমিক পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে এই নতুন ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এরপর ফলাফলের অপেক্ষা। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ এক ট্যুইট করে রোহতকে এই করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের কথা জানান।

তিনি ট্যুইটে লিখেছেন, ‘ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল আজ থেকে রোহতকের পিজিআই-তে শুরু হয়েছে। তিনজন স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর আপাতত ওই তিন জনই ভালো আছেন। আগামী সময়ে আরও স্বেচ্ছাসেবকের শরীরে এটা প্রয়োগ করা হবে’।

অপরদিকে ভারত বায়োটেকের সূত্রে জানা গিয়েছে, ৮ থেকে ১০টি বিষষের ওপর এই পরীক্ষা চলবে। ভাইরোলজিস্টদের মতে, বয়স, বর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা অনুযায়ী বহু মানুষের উপর এই প্রতিষেধক প্রয়োগ করে পরীক্ষা করা হবে।

মোট তিন ধাপে এই ট্রায়াল প্রক্রিয়া চলবে। ‘কোভ্যাক্সিনে’র প্রথম দু’ধাপের ট্রায়ালের জন্য মোট ১,১০০ জনকে বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যেই ৩৭৫ জনের শরীরে প্রথম ধাপে পরীক্ষার কাজ চলছে। এটা দ্বিতীয় ধাপ, অর্থাৎ এর আগে প্রি ক্লিনিক্যাল পরীক্ষা সফল হয়েছে। যার অর্থ বিভিন্ন প্রাণীর শরীরে এই পরীক্ষা সফল হয়েছে। এবার মানুষের শরীরে এই ভ্যাকসিন কতটা কার্যকরী সেটাই দেখা হচ্ছে। সফল হলেই ইতিহাস তৈরি করবে ভারত।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories