Wednesday, October 21, 2026
25 C
Kolkata

আমার আপনজনও দুর্নীতি করলে তাকে পুলিশে দিন—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃমৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন হচ্ছে। তাই আমরা সকলে দুর্নীতিমুক্ত থাকবো। আমি শেখ হাসিনার একজন কর্মী হিসাবে কোন দুর্নীতি করি না। আমার কোন আত্মীয় স্বজন কোন ধরনের ঘুষ, দুর্নীতি বা নিয়োগ বানিজ্যের কথা বলে কোন ধরনের টাকা পয়সা চাইলে তাকে ধরে পুলিশে দিবেন। আমরা সকলে রাজনীতি করবো দেশ ও জনগনের সেবা করতে। কেননা আমাদের জাতির পিতা দেশ সেবায় নিজেকে বিসর্জন দিয়েছেন। রাজনীতি করে অবৈধভাবে টাকা আয়ের নাম রাজনীতি না।

সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার মনীন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ায় ফেরদাউস রুনা, উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজী প্রমুখ।

এ দিন পরে মন্ত্রী উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়, চৌঠাইমহল বাসষ্ট্যান্ড, উপজেলা সদর বাজারের কাচা বাজারের ভবন সহ মোট ৯টি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নতুন ভবনের উদ্বোধন করেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories