Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আগামী ১৫ অগাস্ট থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন

নিত্যযাত্রীদের জন্য সুখবর! আগামী ১৫ অগাস্ট থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন (Local Train Start Date) রবিবার এমনটাই ঘোষণা করল মুম্বই প্রশাসন। তবে রয়েছে শর্তাবলী টিকার দু’টি ডোজ সম্পন্ন না করলে, যাত্রীদের ওঠার অনুমতি দেওয়া হবে না। শুধু তাই নয়, দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পরই ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা।

রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘এই মুহূর্তে রাজ্যে সামান্য হলেও কমেছে সংক্রমণ। ফলে আমরা কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারমধ্যেই রয়েছে লোকাল ট্রেন। ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলে সাধারণ যাত্রীরা উঠতে পারবেন ট্রেনে।

তবে, দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পরই ট্রেনে ওঠার অনুমতি মিলবে।’ যদিও সকলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে যদি কোনওরকম গাফিলতি হয়, আর এর জেরে সংক্রমণ বৃদ্ধি পায়, তবে ফের লকডাউনের পথে হাঁটবে রাজ্য।’ বাংলার মতো মহারাষ্ট্রেও এই মুহূর্তে কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই স্পেশ্যাল ট্রেনে সওয়ার হতে পারছেন।’

কিন্তু, বাংলায় কবে চালু হবে লোকাল ট্রেন পরিষেবা? এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছেন নিত্যযাত্রীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধিনিষেধের গেরোয় গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। যার জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। স্টাফ স্পেশাল ট্রেন চললেও সাধারণ যাত্রীরা তাতে উঠছে পারছেন না। ফলে নিজেদের গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতি হচ্ছে। এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালুর দাবিতে সরব নিত্যযাত্রীদের একাংশ। আগামী ১৫ অগাস্ট শেষ হচ্ছে বাংলায় বিধি নিষেধের মেয়াদ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories