Saturday, September 5, 2026
28 C
Kolkata

দীর্ঘদিন বন্ধ পরিষেবা,বেনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

সুরজিৎ দাস, নদীয়া:টানা পাঁচ মাস বন্ধ রেশন দোকান। বেনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। অভিযোগ অস্বীকার রেশন ডিলারের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের গবার চর এলাকায়।

জানা গিয়েছে, শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুন মিত্র দীর্ঘদিন ধরেই রেশন ডিলারের কাজ করেন। এলাকাবাসীর অভিযোগ, ওই রেশন ডিলারের কাছ থেকে ঠিকমত পরিষেবা পাওয়া যায় না। টানা পাঁচ মাস ধরে বন্ধ রেখেছে রেশনের দোকান। মাঝেমধ্যে রেশনের দোকান খুললেও সেখান থেকে কোন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় না। শুধুমাত্র স্লিপ দিয়ে দেওয়া হয় সেখান থেকে। সেই স্লিপ সংগ্রহ করার পর তার বাড়ি গিয়ে প্রাপ্য মাল নিতে হয়। সেই কারণেই হয়রানির স্বীকার হয় সাধারণ মানুষ। তাই বেনিয়ম এবং রেশন ডিলার বন্ধ রাখার অভিযোগ তুলে রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

তাদের দাবি,এক জায়গা থেকে স্লিপ দেওয়া হচ্ছে অন্য জায়গা থেকে কেন খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। যেখানে সরকার বলছে দুয়ারে রেশন সেখানে কেন এইরকম বেনিয়ন? অভিযোগ তুলেছে স্থানীয়রা। যদিও বিক্ষোভকারীদের অভিযোগ মানতে চায়নি রেশন ডিলার। তার দাবি, যেহেতু তার বাবার নামে রেশন লাইসেন্স রয়েছে সেই কারণে সে কিছুতেই ওই দোকান থেকে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারে না। সেই কারণেই সে বাড়ি থেকে রেশনের মাল বিতরণ করছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories