Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বাড়তে পারে লক ডাউন! মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর আভাস প্রধানমন্ত্রীর

এনবিটিভি ডেস্কঃ দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩ মে-এর পরেও দেশে লকডাউন বহাল থাকবে কিনা, থাকেলও তা কোথায় রাখা হবে? তাই নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।

করোনার প্রকোপে ত্রস্ত দেশবাসী। লকডাউনের দ্বিতীয় পর্বের শেষে ফের তৃতীয় পর্ব শুরু হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে সকলেরই মনে। দ্বিতীয় পর্বের লকডাউন শুরুর আগেও দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।  সেই রীতি মেনে আজ, বেলা ১১ টা থেকে তিনি বৈঠক করলেন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাষিত অঞ্চলের প্রধানদের সঙ্গে। জানা গিয়েছে, অন্তত পাঁচটি রাজ্যও হটস্পট এলাকায় লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সেই বিষয়েই তিনি ইঙ্গিত করেছেন। দেড় মাসে প্রায় হাজার জন দেশবাসীর প্রাণ বাঁচাতে সক্ষম হওয়ায় বৈঠকের শুরুতেই মোদি প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপণ করেন। তিনি জানান, “এই মারণ ভাইরাসকে রুখতে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।” করোনা রুখতে ‘দো গজ কি দূরি’-ই হল আসল মন্ত্র বলে উল্লেখ করেন তিনি।

প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি নির্দেশ দেন, “তারা যেন নিজের রাজ্যের রেড জোনগুলিকে ক্রমে কমলা ও পরে সেগুলিকে সবুজ জোনে পরিণত করার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, “ভয় পেলে হবে না। সাহসের সঙ্গে লড়াই করে দেশের প্রতিটি মানুষে প্রাণ রক্ষা করতে হবে। লকডাউনে দেশের অর্থনীতির প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি এখন করোনা মোকাবিলায় জোর দিতে হবে।”

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories