Thursday, October 22, 2026
31 C
Kolkata

লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর বাড়িতে তিন মাসে দু’বার হামলা

এনবিটিভি ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বহরমপুরের বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার গভীর রাতে অধীরবাবুর বাড়ি লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী ইটবৃষ্টি করে বলে অভিযোগ। এর জেরে অধীরবাবুর বাড়ির বেশ কয়েকটি জানলার কাঁচ ভাঙে।

অভিযোগ সেই সময় তাঁর বাড়ির পাহাড়ায় কয়েকজন পুলিশকর্মীও ছিল। তবুও অধরা দুষ্কৃতীরা। সূত্রের খবর, হামলা হয়েছে বুঝতে পেরেই পুলিশকর্মীরা তাড়া করলে পালায় দুষ্কৃতীরা। রবিবার সকাল হতেই কংগ্রেস কর্মীরা জড়ো হন অধীর চৌধুরীর বাড়ির সামনে। এরপর দলের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সূত্রের খবর, সিসিটিভি ফুটেজের সূত্রে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। তবে কংগ্রেসের অভিযোগ, গত তিন মাস আগেও হামলার অভিযোগ করা হয়েছিল বহরমপুর থানায়। এবারও অভিযোগ করা হয়েছে, তা সত্ত্বেও পুলিশ যদি দুষ্কৃতীর ধরতে না পারে সেটা তাদের ব্যর্থতা।

অধীর চৌধুরীর পরিবার ও সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। উল্লেখ্য এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories