Saturday, September 5, 2026
28 C
Kolkata

লন্ডনের একটি বিমানে মুসলমান পরিচয় দিয়ে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠল এক হিন্দু আরোহীর বিরুদ্ধে

একজন ভারতীয় যাত্রীর বিরুদ্ধে উঠলো চাঞ্চল্যকর অভিযোগ, গত রবিবার  লন্ডন লুটন থেকে গ্লাসগোগামী ইজিজেটের একটি ফ্লাইটে এক ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে থাকে এবং দাবি করে তার কাছে বোমা রয়েছে। স্বভাবসিদ্ধ ভাবেই ফ্লাইটে অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং একটা চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ফ্লাইট টেক অফ করার এক ঘন্টা পর ৪১ বছর বয়সে এক ব্যক্তি টয়লেট থেকে বেরিয়ে ‘আল্লাহু আকবর’ এবং আমেরিকা বিরোধী স্লোগান দিতে থাকেন।   

বিমানের যাত্রীরা অভয় দেবদাস নায়ক নামক মূল অভিযুক্তকে আটক করে। জানা গিয়েছে, বিমান চালক বিমানটিকে গন্তব্যস্থলে না পৌঁছে, অন্য পথে ঘুরিয়ে নিতে বাধ্য হয়। বিমানটিকে সকাল ৮:২০ টার দিকে গ্লাসগো বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। গ্লাসগো বিমানবন্দরে বিমান অবতীর্ণ হওয়ার সাথে সাথে পুলিশ নায়ককে গ্রেপ্তার করে। পেসলি শেরিফ কোর্টে তার বিরুদ্ধে হামলা এবং বিমানের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়। বর্তমানে নায়ক পুলিশের হেফাজতে রয়েছে। 

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কেন হিন্দু বিমান আরোহীকে মুসলমান পরিচয় নিতে হলো? এ নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি মুসলমান মানেই সন্ত্রাসবাদী এমন ধারনা ছড়ানোর চেষ্টা চলছে গোটা বিশ্বজুড়ে? প্রশ্ন নেটিজেনদের।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories