Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

অধিকারী বাড়িতে ফুটল আর এক পদ্ম ফুল! এবার, বিজেপিতে শুভেন্দু ভ্রাতা সৌমেন্দু

নিউজ ডেস্ক : অধিকারী বাড়িতে ফুটল আর এক পদ্মফুল। শুভেন্দুর সাথে সাথে এবার বিজেপিতে যোগ তার ভাই সৌমেন্দু অধিকারীর। আজ হলদিয়া পুরসভার ১৫ জন কাউন্সিলারও তৃণমূল ছেড়ে শুভেন্দু ভ্রাতার সঙ্গ দিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন। অনেকের মতে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী ও তৃণমূলের অতটা বিশ্বস্ত যোদ্ধা আর নেই। গতকাল শিশির অধিকারী তো প্রকাশ্যেই বলেন, আমার পরিবারকে মীরজাফর বলার যোগ্য জবাব মেদনিপুরের মানুষ ভোটের সময় দেবেন। এক্ষেত্রে তার তৃণমূল প্রতি অতটা দেখা যায়নি জার ফলে ডানা বাঁধছে সন্দেহ।

শুক্রবার নন্দীগ্রামের সোনাচূড়ার এক সভায় শুভেন্দু ঘোষণা করেন যে, ভ্রাতা সৌমেন্দু আজ বিকেলে আর এক পদ্ম ফুল ফোটাতে চলেছে অধিকারী বাড়িতে। সেইসঙ্গে কাঁথি থেকে তৃণমূলকে সমূলে উৎখাত করার ঘোষণাও করেন তিনি।

কয়েকদিন আগে নন্দীগ্রামে শুভেন্দুর এক অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আহত হন কয়েকজন বিজেপি কর্মী। স্বভাবতই, তার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই আহত কর্মীদের পাশে দাঁড়াতেই আজ এই বৈঠক করেন শুভেন্দু। আর সেখানেই এই ঘোষণা।

তিনি বলেন,”আমার ছোটভাই সৌমেন্দু দীর্ঘদিন ধরে পুরসভার চেয়ারম্যান ও পুর প্রশাসক। আজ বিকেলে কাঁথির জনসভায় সেই সৌমেন্দু একাধিক কাউন্সিলর সহ ৫-৬ হাজার কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দেবেন”। তবে তার দাবি মতো কাউন্সিলার তার ভাইয়ের সঙ্গে থাকলেও দেখা যায়নি দাবির সঙ্গে সামঞ্জস্য পূর্ণ সমর্থকের সংখ্যা।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories