সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। এর ফলে অনেকেই রান্নার ঝামেলা এড়াতে সহজে খাওয়া যায় এমন খাবার খেতে আগ্রহী হচ্ছেন। অনলাইন বাজার ও দ্রুত ডেলিভারি পরিষেবাগুলিতে এই ধরনের খাবারের বিক্রি চোখে পড়ার মতো বেড়েছে। মূলত পবিত্র রমজান মাসে রোজা ভাঙ্গাতে সাধারণ মানুষ খবর ‘অনলাইন ডেলিভারি’ করছেন।
একটি বড় ই-কমার্স সংস্থার তথ্য অনুযায়ী, ইনস্ট্যান্ট নুডলস, বিভিন্ন প্যাকেটজাত খাবার, হালকা নাস্তা ও পানীয়র বিক্রি প্রায় ১৫ শতাংশ বেড়েছে। গত কয়েক সপ্তাহে এমন খাবারের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, কারণ এগুলি তৈরি করতে খুব কম সময় লাগে। শুধু বড় শহর নয়, ছোট শহরগুলিতেও এই প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে, দ্রুত ডেলিভারি পরিষেবায় প্রস্তুত খাবার ও প্যাকেটজাত খাদ্য কেনার হার মাসে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি চাল, ডাল, শুকনো ফল ও বাদামের চাহিদাও বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার চলমান সমস্যার কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে, যা এই পরিস্থিতির একটি বড় কারণ। একই সঙ্গে, অনেক মানুষ এলপিজি-র বিকল্প হিসেবে ইন্ডাকশন চুলা কিনছেন।


