Saturday, September 5, 2026
28 C
Kolkata

পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগে যে তিনটি কাজ করলে আল্লাহ কবুল করবে সব ইবাদত

রমযান মাস প্রায় শেষের পথে। রহমত, ক্ষমা আর মুক্তির এই পবিত্র সময় বিদায় নিতে চলেছে। সারা মাস রোজা ও নানা ইবাদতের মাধ্যমে কাটানোর পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাওয়া। ইসলামী চিন্তাবিদরা বলেন, যে কোনও ভালো কাজের শেষে যদি ক্ষমা প্রার্থনা করা হয়, তাহলে তা গ্রহণযোগ্যতা বেড়ে যায়।

রমযানের শেষ দিনগুলোতে মুসলমানদের জন্য কিছু বিশেষ করণীয় রয়েছে। মানুষ হিসেবে ইবাদতের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক। রোজা রাখার সময় অজান্তেই কেউ রাগ করতে পারে বা এমন কিছু করতে পারে যা ঠিক নয়। তাই এই সময়ে বেশি বেশি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া খুব জরুরি। যেমন আমরা নামাজের শেষে “আস্তাগফিরুল্লাহ” পড়ি, তেমনই রমযানকেও ক্ষমা প্রার্থনার মাধ্যমে শেষ করা উচিত।

এছাড়া ফিতরা আদায় করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজার মধ্যে যে ছোটখাটো ভুল থাকে, তা দূর করতে ফিতরা সাহায্য করে। এটি শুধু একজন রোজাদারকে পবিত্র করে না, বরং গরিব মানুষের মুখেও হাসি ফোটায়। তাই ঈদের নামাজের আগে ফিতরা দিয়ে দেওয়া উচিত।

সময়ের গুরুত্ব বোঝা, এই সময়ের আরেকটি বড় শিক্ষা। খুব দ্রুতই রমযান শেষ হয়ে যাচ্ছে, যা আমাদের মনে করিয়ে দেয় জীবনও একদিন শেষ হবে। তাই এই শেষ সময়টুকু কাজে লাগিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করা দরকার।সবশেষে মনে রাখতে হবে, শুধু ইবাদত করাই যথেষ্ট নয়, বরং তা আল্লাহ গ্রহণ করছেন কিনা সেটাই সবচেয়ে বড় বিষয়। তাই আন্তরিকভাবে দোয়া করা উচিত, আল্লাহ যেন আমাদের সব ইবাদত কবুল করেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories