Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মধ্যপ্রদেশ গোবর–গোমূত্রে ক্যানসার চিকিৎসার গবেষণায় ৩.৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ

মধ্যপ্রদেশ সরকারের অর্থানুকূল্যে চালু হওয়া একটি গবেষণা প্রকল্পকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। গরুর গোবর, গোমূত্র ও দুধ ব্যবহার করে ক্যানসারের চিকিৎসা নিয়ে গবেষণার দাবি করা এই প্রকল্পটি শুরু হয়েছিল নানাজি দেশমুখ পশু চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রশাসনিক তদন্তে উঠে এসেছে, গবেষণার নামে বরাদ্দ বিপুল অর্থ সঠিক কাজে ব্যবহার হয়নি।

তদন্ত সূত্রে জানা গেছে, প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার সরকারি অনুদানের বড় অংশ গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত নয়। অভিযোগ অনুযায়ী, গবেষণার পরিবর্তে ওই টাকায় বিমানে যাতায়াত, গাড়ি কেনা, গাড়ির জ্বালানি ও সার্ভিসিং, দামি আসবাবপত্র এবং বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে। শুধু গাড়ি সংক্রান্ত খরচেই প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

এছাড়াও প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকার যন্ত্রাংশ ও কাঁচামাল কেনা হয়েছে, যেগুলোর দাম বাজারমূল্যের তুলনায় অনেক বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের প্রাথমিক পর্যবেক্ষণে এই অতিরিক্ত দামের বিষয়টি স্পষ্ট হয়েছে। ফলে সরকারি অর্থ অপচয় ও সম্ভাব্য দুর্নীতির আশঙ্কা আরও জোরালো হয়েছে।

এই ‘পঞ্চগব্য’ ভিত্তিক গবেষণা প্রকল্পটি ২০১১ সালে শুরু হয়েছিল। তখন বলা হয়েছিল, গরুর বিভিন্ন উপাদান ব্যবহার করে ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা হবে। কিন্তু এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই প্রকল্প থেকে কোনও সুস্পষ্ট বা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ফলাফল পাওয়া যায়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসনের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রিপোর্ট খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সরকারি অর্থে পরিচালিত গবেষণা প্রকল্পগুলির স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories