Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

উদয়নিধির সনাতন ধর্ম মন্তব্য নিয়ে বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে মাদ্রাজ হাইকোর্টে খারিজ অমিত মালভিয়ার বিরুদ্ধে এফআইআর

বিজেপি আইটি সেল প্রধান অমিত মালভিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এই এফআইআরটি তার সামাজিক মাধ্যমের পোস্ট সংক্রান্ত ছিল বলে জানা গিয়েছে। যেখানে তিনি তামিলনাড়ু উপ-মুখ্যমন্ত্রী ও যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী উদয়নিধি স্টালিনের একটি বক্তব্যকে কেন্দ্র করে সমলচনা করেন। স্টালিন ২০২৩ সালে ‘সনাতন ধ্বংস সম্মেলন’-এ সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করে তা নির্মূল করার আহ্বান জানিয়ে মন্তব্য করেছিলেন।

অমিত মালভিয়া ওই ভিডিও শেয়ার করে মন্তব্য করেছিলেন যে, মন্ত্রীর বক্তব্য সনাতন ধর্ম ও সেই ধর্ম পালনকারীদের ধ্বংসের আহ্বান বহন করছে। এরপর তিরুচিরাপল্লির জেলা ডিএমকে অ্যাডভোকেট উইং-এর সংগঠক কেএভি থানাকারন অভিযোগ জানিয়ে মালভিয়ার বিরুদ্ধে আইপিসি-এর বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করেন।

মালভিয়া হাইকোর্টে আবেদন করে বলেন, তিনি শুধু প্রকাশিত বক্তব্য শেয়ার করেছেন এবং তার উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে প্রশ্ন তুলেছেন। তিনি যুক্তি দেন যে, মন্ত্রীর বক্তব্য ভয়াবহ এবং এটি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও সহিংসতা সৃষ্টি করতে পারে। প্রসিকিউশন দাবি করে, মালভিয়া বক্তব্যকে বিকৃত করেছেন এবং ৮০ শতাংশ জনগণের বিরুদ্ধে গণহত্যার আহ্বান প্রচার করেছেন। তার পোস্টগুলি সামাজিক সঙ্গতি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

হাইকোর্ট এফআইআর খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন যে, মালভিয়া কোনও সহিংসতা বা বিক্ষোভের আহ্বান দেননি। তিনি কেবল তথ্য তুলে ধরেছেন এবং প্রশ্ন তুলেছেন। আদালত আরও উল্লেখ করে, মন্ত্রীর বক্তব্যের প্রকৃতি ঘৃণাস্পদ এবং সনাতন ধর্ম ও অনুসারীদের বিরুদ্ধে ক্ষতিকর। অবশেষে, হাইকোর্ট মালভিয়ার আবেদন মঞ্জুর করে এফআইআর খারিজ করে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories