Wednesday, October 21, 2026
31 C
Kolkata

মাফিয়া বিকাশ দুবেকে মেরে ফেলার পূর্ব পরিকল্পনা ছিল?

এনবিটিভি: মাফিয়া বিকাশ দুবেকে ‘ভুয়ো এনকাউন্টার’-এ মেরে ফেলা হতে পারে এমন আশঙ্কা ছিল বিভিন্ন মহলে। এমনকি,  সে রকম কিছু যাতে না ঘটে এবং বিকাশের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল গতকালই। কিন্তু সেই আবেদন জমা পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল বিকাশ দুবের। আর তাতেই গতকাল আদালতে জমা পড়া ওই আবেদন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কানপুর হত্যাকাণ্ডের পর গত কয়েক দিন ধরে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল বিকাশ দুবে। তবে পুলিশই তাকে গ্রেফতার করেছিল, না সে নিজে থেকে ধরা দেয়, তা নিয়ে বিতর্ক শেষ হয়নি। এমন পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হন ঘনশ্যাম উপাধ্যায়। ভুয়ো এনকাউন্টারে বিকাশকে মেরে ফেলা হতে পারে বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিকাশকে যাতে নিরাপত্তা দেওয়া হয়, সেই আবেদন জানানোর পাশাপাশি, পুলিশের হাতে বিকাশের পাঁচ সহযোগীর মৃত্যু এবং কানপুরে বিকাশের বাড়িতে পুলিশের ভাঙচুর নিয়ে সিবিআই তদন্তের আর্জিও জানান।

ওই আবেদনে ঘনশ্যাম বলেন, ‘‘বিকাশ দুবে যাতে নিরাপত্তা পান, পুলিশি এনকাউন্টারে যাতে তার মৃত্যু না হয়, তা নিশ্চিত করতে উত্তরপ্রদেশ পুলিশ এবং রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। আদালতে হাজির করার সময় সে যেন সম্পূর্ণ নিরাপত্তা পায়। তার বিরুদ্ধে যে পদক্ষেপই করা হোক না কেন, তা যেন আইন মেনে হয়।’’ বিকাশের বাড়িতে ভাঙচুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও জানান ঘনশ্যাম। শুক্রবার জরুরি ভিত্তিতে আদালতে আবেদনটির শুনানি করার আবেদন জানান তিনি। কিন্তু এ দিন আদালত খোলার আগেই উজ্জয়িনীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় বিকাশ দুবের।

তা নিয়ে এ দিন সংবাদমাধ্যমে ঘনশ্যাম বলেন, ‘‘২ জুলাই কানপুরে ৮ জন পুলিশকর্মীর হত্যার ঘটনায় গোটা দেশ কেঁপে উঠেছে। বিকাশ দুবে এবং তার শাগরেদরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। এ ক্ষেত্রেও অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়াই যেত। তাদের তাড়া করে বেড়ানো, লোক দেখানো এনকাউন্টারে হত্যা করা কখনও সমাধান হতে পারে না।’’

তবে বিকাশ দুবের মৃত্যু হলেও, আদালত যাতে তাঁর আবেদনটির শুনানি করে, সেই চেষ্টা তিনি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ঘনশ্যাম। এই ঘটনায় যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories