Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মহারাষ্ট্র পুরসভায় ২৬২১ ভোটে জয়ী, সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত শ্রীকান্ত পানগড়কর

মহারাষ্ট্রের জালনা পুরসভার নির্বাচনে জয় পেলেন সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত শ্রীকান্ত পানগড়কর। তিনি ১৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে লড়ে ২৬২১ ভোটে জয়ী হন। ফল প্রকাশের পর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় তাঁকে। পানগড়কর আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনার সদস্য ছিলেন। তবে পুরভোটে দলীয় টিকিট না পাওয়ায় তিনি শিবসেনা ছাড়েন এবং নির্দল হিসেবে নির্বাচনে নামেন। ওই ওয়ার্ডে শিবসেনা কোনও প্রার্থী দেয়নি, তবে বিজেপি সহ একাধিক দলের প্রার্থী থাকায় লড়াই ছিল কঠিন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি শিবসেনার কাউন্সিলর ছিলেন। ২০১১ সালে দলের সঙ্গে দূরত্ব তৈরি হলে তিনি হিন্দু জনজাগৃতি সমিতিতে যোগ দেন। ২০১৮ সালে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ার কারণে তাঁকে গ্রেফতার করা হয়। ছয় বছর জেলে থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কর্নাটক হাই কোর্ট তাঁকে জামিন দেয়। মামলার বিচার এখনও চলছে। ভোটে জয়ের পর পানগড়কর বলেন, গৌরী লঙ্কেশ হত্যা মামলায় তাঁকে এখনও দোষী সাব্যস্ত করা হয়নি এবং আইনি প্রক্রিয়া চলমান। জানা যাচ্ছে, এই মামলার পাশাপাশি একটি অস্ত্র ছিনতাইয়ের মামলাতেও তিনি অভিযুক্ত, যা এখনও বিচারাধীন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories