Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

বিজেপি শাসিত মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যা, পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

বিজেপি শাসিত মহারাষ্ট্রে এক তরুণী সরকারি চিকিৎসকের মর্মান্তিক আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। অভিযোগ, মহারাষ্ট্র পুলিশের এক অফিসার টানা পাঁচ মাস ধরে তাকে যৌন হেনস্থা ও একাধিকবার ধর্ষণ করেছে। শুধু তাই নয়, আরও এক ব্যক্তির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। ঘটনাটি ঘটেছে সাতারা জেলায়। বৃহস্পতিবার রাতে সরকারি হাসপাতালের ওই তরুণী চিকিৎসক নিজের কক্ষে আত্মহত্যা করেন। তার হাতের তালুতে লেখা ছিল একটি আত্মহত্যার চিঠি, যেখানে স্পষ্ট করে লেখা, “পুলিশ ইনস্পেক্টর গোপাল বাননে আমার মৃত্যুর কারণ।”

সুইসাইড নোটে তিনি জানিয়েছেন, গোপাল বাননে নামক এক সাব-ইন্সপেক্টর গত পাঁচ মাস ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। এছাড়া প্রশান্ত বাচ্চা নামক আরও এক ব্যক্তির নামও উল্লেখ করেছেন তিনি। জানা গেছে, ওই ব্যক্তি তার পরিচিত ছিলেন এবং কিছুদিন তার বাড়িতেই ওই তরুণী চিকিৎসক থাকতেন। সেই সময় থেকেই মানসিক নির্যাতন চলছিল বলে দাবি।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে বিরোধী দলগুলি। তারা অভিযোগ তুলেছে, বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ যেখানে নিরাপত্তা আশা করে, সেখানে এক তরুণী চিকিৎসককেই যদি পুলিশের একজন সদস্য এভাবে নির্যাতন করে, তা অত্যন্ত লজ্জাজনক ও ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিরোধীরা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories