Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

খানাখন্দে ভরা মুখ্য সড়ক, অবৈধ দখল দাড়িতে বন্ধ হয়ে গিয়েছে নিকাশি ব্যবস্থা, দুর্ঘটনায় জেরবার সাধারণ মানুষ

শুধু গুরুত্বপূর্ণ রাস্তা বললে ভুল হবে। মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের এটাই মুখ্য সড়ক। কিন্তু দেখে তা মনে হয় না। খানা খন্দে ভরা যে কোন অলিগলির রাস্তাকেও হার মানায়। রাস্তার বিভিন্ন জায়গায় সর্বক্ষণ জমে থাকে জল। পাশের নিকাশি ব্যবস্থাও বেহাল। রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকান ফলে জল আর বেরোনোর পথ নেই। নোংরা জল রাস্তাতেই জমে থাকে। অথচ হরিশ্চন্দ্রপুর সদরের প্রধান রাস্তা এটাই। নিয়মিত দুর্ঘটনা লেগে রয়েছে। গাড়ি বাইক উলটে পড়ে। রাতে এই রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়া আরও বিপজ্জনক হয়ে ওঠে। কারণ রাস্তার দুপাশের কোন আলোই জ্বলে না। পঞ্চায়েত থেকে স্ট্রিট লাইট লাগানো আর হয় না। ফলে রাতে এই রাস্তায় হাঁটতে গেলে খানাখন্দে অন্ধকারে পড়ে বড় দুর্ঘটনা ঘটে। আতঙ্কে রাতে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে বলে খুব প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বেরোন না বয়স্করা। হরিশ্চন্দ্রপুরের প্রধান এই সড়কের ওপর দিয়েই যেতে হয় হাসপাতাল, স্কুল কলেজ, সরকারি দফতরে। পঞ্চায়েত দফতর, ব্লক অফিসে যাওয়ার জন্যেও এটাই একমাত্র পথ।  স্থানীয় বাসিন্দারা বহুবার এই রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছে। বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু নেহাতই আশ্বাস ছাড়া কিছু মেলে নি।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories