Saturday, September 5, 2026
30 C
Kolkata

অবশেষে জামিন পেলেন মাকতুব মিডিয়ার সম্পাদক আসলাহ কায়্যালাক্কাথ

কেরালার কোঝিকোড়ে বিস্ফোরণ কাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করার অভিযোগে গ্রেপ্তার হওয়া অনলাইন সংবাদমাধ্যম মাকতুব মিডিয়ার সম্পাদক আসলাহ কাইয়ালাক্কাথ অবশেষে জামিন পেয়েছেন। বুধবার, ৪ ফেব্রুয়ারি ভাদাকারা জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

২০১৪ সালে ভারতের চারজন স্নাতক পড়ুয়া ছাত্রের উদ্যোগে শুরু হয় একটি স্বাধীন অনলাইন সংবাদমাধ্যম। এই মাধ্যমটি মানবাধিকার, সংখ্যালঘু সমাজ এবং উপেক্ষিত মানুষের কথা তুলে ধরার ওপর গুরুত্ব দেয়। অল্প সময়ের মধ্যেই এটি পাঠকের আস্থা অর্জন করে এবং দেশজুড়ে পরিচিতি পায়। মুসলিম, দলিত, আদিবাসী, নারীসহ নানা ভাষাগত ও সামাজিক গোষ্ঠীর সমস্যা নিয়মিতভাবে এখানে উঠে আসে। 

২০২৩ সালের ২৩ অক্টোবর কোঝিকোড়ে একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী জেহোভাস উইটনেসেসের প্রার্থনা সভা চলছিল। ওই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। ঘটনার পর কেরালা পুলিশ নিজ উদ্যোগে মামলা দায়ের করে এবং ডমিনিক মার্টিন নামে গির্জার এক সদস্যকে গ্রেপ্তার করে। পরে তিনি বিস্ফোরণের দায় স্বীকার করেন। এই ঘটনার সময় মাকতুব মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়, সঠিক তদন্ত ছাড়াই কয়েকজন মুসলিম যুবককে আটক করেছিল পুলিশ। এই প্রতিবেদনের জেরেই আসলাহ কাইয়ালাক্কাথ, সংবাদটি করা ফ্রিল্যান্স সাংবাদিক রেজাজ এবং প্রতিবেদনে উদ্ধৃত আইনজীবী আমিন হাসানের বিরুদ্ধে মামলা করা হয়। জামিন পাওয়ার পর সামাজিক মাধ্যমে আসলাহ বলেন, সাংবাদিকতা করার জন্য মামলা করা হয়েছে। একজন রিপোর্টার, সম্পাদক ও আইনজীবীর বিরুদ্ধে একই সঙ্গে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি জানান, এই মামলা বাতিল না হওয়া পর্যন্ত আইনি লড়াই চলবে। তাঁর স্পষ্ট বক্তব্য, “সাংবাদিকতা কোনও অপরাধ নয়।” 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories