Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিয়ে অশান্তি, মারধর ও হুমকির অভিযোগে ওঠে রাঁধুনির ওপর

মালদার চাঁচল মহকুমার দুলিয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিয়ে চরম অশান্তি ছড়াল। এক মহিলা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠায় বৃহস্পতিবার এলাকা জুড়ে বিক্ষোভ শুরু হয়। স্থানীয় গৃহবধূ আমিনা বিবি জানান, বুধবার তিনি তার শিশুকে কোলে নিয়ে কেন্দ্র থেকে খাবার নিতে গিয়েছিলেন। অভিযোগ, তখন রাঁধুনি তুলি খাতুন তাকে খাবার দিতে অস্বীকার করেন। প্রতিবাদ করতেই তাকে গালিগালাজ করে ও ধাক্কা মেরে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। আমিনার দাবি, রাঁধুনির হাতে তিনি মারধরের শিকার হন।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আমিনাকে সঙ্গে নিয়ে স্থানীয়রা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন। তখন রাঁধুনির ভাই চঞ্চল এসে স্থানীয়দের হুমকি দেন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। বিক্ষোভের খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চঞ্চলকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ম না মেনে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। কর্মী কাবেরী সাহা এবং রাঁধুনির ব্যবহার নিয়েও রয়েছে ব্যাপক ক্ষোভ।
গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ওই কর্মী ও রাঁধুনিকে বদলি করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories