Tuesday, October 20, 2026
30 C
Kolkata

মালদার চাঁচল ও মানিকচকে বিজেপির গোষ্ঠীকলহে উত্তপ্ত এলাকা, গ্রেফতার ৫ জন

মালদার চাঁচল ও মানিকচকে ফের বিজেপির নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। বৃহস্পতিবার রাতে চাঁচল শহরের আশ্রমপাড়ায় দুই বিজেপি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত সাতজন। তাদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা ও সুমিত সরকার। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। উত্তেজনা সামাল দিতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় বলে জানা যায় এবং পরে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রসেনজিৎ শর্মা ও সুমিত সরকারের অনুগামীদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত বৈঠকের সময় এই বিবাদ চরমে ওঠে। প্রথমে বচসা, পরে তা হাতাহাতি ও রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়। অন্যদিকে, মানিকচকের ভুতনিতে বন্যাত্রাণের টাকার ভাগাভাগি নিয়ে প্রকাশ্যে ঝামেলায় জড়ান বিজেপির দুই মহিলা পঞ্চায়েত সদস্য অর্চনা মণ্ডল ও প্রিয়া মণ্ডল। বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত অফিসে একে অপরের উপর চড়াও হন তারা। ঘটনার পর দু’জনেই ভূতনি থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিরোধীরা কটাক্ষ করছে যে এই ঘটনা প্রমাণ করে বিজেপি নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতিতে জড়িত। ঘটনাগুলির ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং পুলিশের ভূমিকাও নিয়ে উঠেছে প্রশ্ন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories