Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় আন্তর্জাতিক তৃতীয় মালদার হাফেজ জামিল ফারহাত

৬৫তম মালয়েশিয়ার আন্তর্জাতিক কুরআনুল হিফজ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থান অর্জন করলেন মালদার কালিয়াচক থানার সুজাপুর নয়মৌজার হাফেজ জামিল ফারহাত। জানা গিয়েছে, প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জার্মানির উসামা বারগাউথ, দ্বিতীয় সিরিয়ার মুহাম্মদ আব্দুল্লাহ মাসাসাতি এবং তৃতীয় হয়েছেন ভারতের হাফেজ জামিল ফারহাত। জামিল সুজাপুর নয়মৌজার বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র। ছোটবেলা থেকেই তার মধ্যে কুরআন মুখস্থ করার বিশেষ প্রতিভা ছিল। প্রথমে কারি গোলাম হোসেনের কাছে শিক্ষালাভ করেন। এরপর জামিয়া আফজালিয়া দারুল উলুম মাদ্রাসায় হিফজ সম্পন্ন করেন এবং সেই মাদ্রাসার প্রথম হাফেজ হিসেবে স্বীকৃতি পান।তিনি পরে মুম্বইয়ে অনুষ্ঠিত জাতীয় হিফজ প্রতিযোগিতায় তৃতীয় হন এবং ২০২৪ সালে সর্বভারতীয় ‘কুরআনের আলো ফাউন্ডেশন’-এর আয়োজনে প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও সৌদির মক্কায় আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হয়ে চূড়ান্ত পর্বে পৌঁছান। তারপর আল-জারিয়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় ষষ্ঠ স্থানও অধিকার করেন।মালয়েশিয়ায় বিশ্বমঞ্চে সাফল্যের পর সোমবার জামিল ফিরেছেন নিজের এলাকা সুজাপুরে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories