Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

মালদার হরিশচন্দ্রপুর হাসপাতালে নেই বেড, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কুকুর-ছাগল! বাধ্য হয়ে গাড়িতেই চলছে সাপে কাটা রোগীর চিকিৎসা

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালে বেড না পেয়ে গাড়িতেই স্যালাইন নিয়ে পড়ে থাকা এক সাপে কাটা রোগীর ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। বুধবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সোনাকুল এলাকার এক যুবক বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে, তার দাদা আইনজীবী ওয়াসিম আক্রম দ্রুত তাকে ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের ভেতরে কোনও বেড খালি না থাকায় রোগীকে বসতে বলা হয়। এমনকি বসার জায়গাও না পেয়ে বাধ্য হয়ে গাড়িতেই শুয়ে থাকতে হয় ওই যুবককে।

ঘটনার পর ক্ষুব্ধ ওয়াসিম আক্রম ফেসবুকে লাইভ করে হাসপাতালের অব্যবস্থার চিত্র তুলে ধরেন। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের চারপাশে ছাগল-কুকুর ঘুরছে, সর্বত্র নোংরা ও অগোছালো পরিবেশ। ওয়াসিম অভিযোগ করেন, “সরকারি হাসপাতালের এই অবস্থা সাধারণ মানুষের জন্য লজ্জাজনক। কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না, স্বাস্থ্যকর্মীরা শুধু স্যালাইন দিয়েই দায় সেরেছেন।” ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ায় প্রশাসনিক মহলে শুরু হয় আলোড়ন। স্থানীয়রা জানান, এই হাসপাতালের বেহাল দশা নতুন নয়। প্রাচীরবিহীন ভবনে প্রতিদিন পশুপাখির আনাগোনা, আর পরিচ্ছন্নতার অভাব চরমে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories