Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

সরকারি জমি দখল, শ্মশান–কবরস্থানের রাস্তা বন্ধ: মরদেহ নিয়ে কোমর জলে নেমে নদী পেরোতে হল গ্রামবাসীকে

মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা পঞ্চায়েতের বসতপুর গ্রামে সরকারি জমি দখলের অভিযোগে তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, তৃণমূল কর্মী সাত্তার আলি সেচ দফতরের প্রায় ৫০ শতক জমি বেআইনিভাবে দখল করে চাষ করছেন, যার ফলে শ্মশান ও কবরস্থানে যাওয়ার একমাত্র কাঁচা রাস্তা বন্ধ হয়ে গেছে। শুক্রবার এক বৃদ্ধার মৃত্যুর পর গ্রামবাসীরা মরদেহ নিয়ে কোমর সমান জলে মরা মহানন্দা নদী পেরিয়ে কবরস্থানে যেতে বাধ্য হন। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে সরকারি জমি দখল চলছে। তবে তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানান, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ মাস আগে সেচ দফতর মাপজোক করলেও কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ায় সমস্যার সমাধান হয়নি। ভাইরাল ভিডিওর পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories