Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদায় বন্যার জলে ডুবে মৃত এক পরিযায়ী শ্রমিক, অভিযোগ প্রশাসনের গাফিলতির

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ডোহরা গ্রামে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। প্রবল বর্ষণের ফলে তৈরি বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে তরুণী মন্ডল (৩৭) নামের এক পরিযায়ী শ্রমিকের।
বুধবার সন্ধ্যায় নিজের বাড়ির পাশের জমা জল থেকে মাছ ধরতে নামেন তরুণী মন্ডল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বিষয়টি বুঝতে পেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামেজুড়ে।

স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসনকে ফোন করেন। একাধিকবার ফোন করা হয় বিডিও-র নম্বরেও। কিন্তু কোথাও থেকে কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের।
রাতভর নিজেরাই খোঁজ শুরু করেন এলাকাবাসীরা। আলোর ব্যবস্থা করে, বাঁশ ও জালের সাহায্যে তারা উদ্ধার কাজ চালাতে থাকেন। অবশেষে গভীর রাতে জলের নিচে তরুণী মন্ডলের মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তারা জানিয়েছন ,যদি প্রশাসন সময়মতো ব্যবস্থা নিত তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং একইসাথে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে বড় প্রশ্ন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories