Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার হজরত হাজিপাড়া গ্রামে বসবাসকারী একমাত্র হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করলো মুসলিম প্রতিবেশীরা

কালিয়াচক ৩ নম্বর ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের হজরত হাজিপাড়া গ্রামের মানুষজন প্রমাণ করলেন ‘সাম্প্রদায়িক হিংসা’ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়। বাংলার মাটিতে হিন্দু মুসলিমের ভাতৃত্ব মূলক মেলবন্ধন এখনো অটুট। মাত্র কয়েক মাস আগেই এই গ্রাম থেকে কিছুটা দূরে মোথাবাড়ি জ্বলে উঠেছিল সাম্প্রদায়িক বিদ্বেষে। কালিয়াচক 3 নম্বর ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের হজরত হাজিপাড়া গ্রামের সাধারণ মানুষ সেই আগুনকে চিরতরে বুঝিয়ে দিলেন।

৭১ বছর বয়সী লক্ষ্মী রবিদাস বাস করতেন হজরত হাজিপাড়া গ্রামে। গোটা গ্রামটিতে এই ছিল একমাত্র হিন্দু পরিবার। লক্ষী বাবু পেশাগত ভাবে বাঁশের বিভিন্ন সামগ্রী তৈরি করতেন। স্ত্রী ছাড়াও লক্ষ্মীর বাবুর পরিবারে ছিল ৫ মেয়ে ও ৩ ছেলে। পেশাগতভাবে ছেলেরা পরিযায়ী শ্রমিক, এবং ৫ মেয়ের বিয়ে হয়ে গেছে। বুধবার রাতে নিজের বাড়িতে প্রাণ হারান লক্ষ্মী রবিদাস। এমন পরিস্থিতিতে মৃত বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করলো গোটা গ্রাম। গ্রামে বসবাসকারী সংখ্যালঘুদের মানবিকতা দেখে আবারও সত্যি প্রমাণ হয় কাজী নজরুল ইসলামের লেখা সেই বিখ্যাত কবিতাটি
‘একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories