Saturday, September 5, 2026
30 C
Kolkata

সন্তান না থাকায় ‘ডাইনি’ অপবাদ! মালদার রতুয়ায় নিরীহ দম্পতির উপর বর্বর হামলা

মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত দেবিপুর অঞ্চলের বাহিরকাপ গ্রামে ফের কুসংস্কারের বলি হল এক অসহায় দম্পতি। সন্তান না হওয়ার কারণে “ডাইনি” অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে বিবি নুরফুন ও তার স্বামী বাদিরুদ্দিনকে।
সোমবার সকালে গ্রামেরই তিন ব্যক্তি সামিরুল, আসরাফুল ও মতিউর রহমান হঠাৎ করে বাদিরুদ্দিনের বাড়িতে চড়াও হয় বলে জানা যায়। অভিযোগ, বাদিরুদ্দিনকে বাইকের চাবি দিয়ে মাথায় আঘাত করা হয়। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রী নুরফুন ছুটে এসে বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকেই উদ্ধার করে রতুয়া হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা বাদিরুদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও স্ত্রী নুরফুন এখনও হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থাও ভালো নয়। বাদিরুদ্দিন জানান ” স্ত্রীকে নিয়ে বাজে কথা বলাতে আমি প্রতিবাদ করি, আর তাতেই ওরা আমার বাড়িতে ঢুকে আমাদের এই অবস্থা করল।” এই ঘটনার পরে গোটা গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, এখনো গ্রামে মেয়েদের উপর “ডাইনি” অপবাদে অত্যাচার করা হয় অথচ প্রশাসনের পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories