Friday, July 24, 2026
27.1 C
Kolkata

মালদার জলমগ্ন এলাকায় জলনিকাশের ব্যবস্থা নিয়ে বিক্ষোভ

এনবিটিভি, মালদা:-ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত চাত্রা বিল, সেই বিশালাকার বিল, পুকুর সহ বিভিন্ন জলাশয় অবৈধভাবে ভরাটের কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন ওয়ার্ডের মালঞ্চপল্লী, নেতাজী কলোনি, কৃষ্ণপার্ক সহ বিভিন্ন এলাকা। দীর্ঘ তিন মাস ধরে জল আটকে থাকায় রাস্তাঘাট ড্রেনে আটকে থাকায় পচা জলের দুর্গন্ধে মানুষ নাজেহাল। রাস্তার ওপরে জল জমে থাকায় যাতায়াতে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীর, জল জমার কারণে উৎপাত বেড়েছে মশার, উপদ্রব বেড়েছে সাপের। সেই এলাকার মানুষ এখন আতঙ্কের পরিবেশে বাস করছে।এই পরিস্থিতির কথা বারবার এলাকার প্রতিনিধি এবং ইংরেজবাজার পৌরসভার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় তারই প্রতিবাদে মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে ৩নম্বর ওয়ার্ড বামফ্রন্ট কমিটি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মালদা জেলা সিপিআইএম এর অন্যতম সদস্য কৌশিক মিশ্র, তিন নম্বর ওয়ার্ড কমিটির মহিলা নেত্রী বাবলি বিশ্বাস সহ বামফ্রন্টের অন্যান্য কর্মীরা।

প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ প্রদর্শনের পর পৌরসভা কর্তৃপক্ষের হাতে স্মারক লিপি প্রদান করেন।

আগামী দিনে সমস্যার সুরাহা না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন বামফ্রন্ট নেতৃত্বরা।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories