Sunday, September 6, 2026
28 C
Kolkata

ফুটবল খেলা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মালদার একই গ্রামের তিনজনের

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই গ্রামের তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের মাধাইপুর গ্রামে। রবিবার রাতে ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে বুনিয়াদপুরের রশিদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ১২ বছরের এক স্কুলছাত্র আসিক শেখ। জানা গিয়েছে , সে ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবার নাম কামাল শেখ এবং মায়ের নাম রোজিনা বিবি। দুই যুবকের মধ্যে একজনের নাম এজাজুল শেখ (৩৪) এবং অপরজন আমির সোহেল (৩১)। দুজনেই বিবাহিত এবং তাদের পরিবারে রয়েছে স্ত্রী ও ছোট সন্তানও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে মাধাইপুর থেকে একটি চার চাকা গাড়িতে করে তারা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন। গাড়িতে মোট ১০ জন যাত্রী ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সন্ধ্যার দিকে বুনিয়াদপুরের রশিদপুর এলাকায় একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মারা যান আসিক, এজাজুল এবং আমির। বাকি সাতজন যাত্রী গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories