Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

দুই সন্তানের নাম থাকা সত্ত্বেও ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বাবার!নাগরিকত্ব নিয়ে আশঙ্কায় মালদার বৃদ্ধ

১৯৭১ সালের পরে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করলেও কয়েকজনের নাম এখনো ভোটার তালিকায় উঠেনি। মালদার মুচিয়া অঞ্চলের ডাঙা খানপুরের বাসিন্দা নির্মল কুমার বিশ্বাস এমনই একজন। বাংলাদেশের পাবনা জেলার মানুষ নির্মল ১৯৭১-এর পর মালদার মুচিয়া অঞ্চলে আসেন এবং সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তবু ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম নেই ।অন্যদিকে তার সন্তানদের নাম তালিকায় আছে। নির্মলের পরিবারের উদ্বেগ এবার আরও বাড়ছে, কারণ কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু হওয়া এসআইআর প্রক্রিয়া শুরু হলে তাদের ভোটাধিকার চলে যেতে পারে বলে মনে করছেন তারা। তিনি ও তার পরিবার ২০২৫ সালের ভোটার তালিকায় নাম ওঠার জন্য বারবার নির্বাচন দফতরে আবেদন জানিয়ে আসছেন।

এলাকায় বাংলাদেশ থেকে আসা বহু পরিবারের মতো নির্মলের পরিবারও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। মালদার ডাঙা খানপুরের ২০৪ নম্বর বুথের বিএলও বিপ্লব বিশ্বাস জানান, এই এলাকায় ইতিমধ্যেই প্রায় ৭১ শতাংশ ম্যাপিং কাজ সম্পন্ন হয়েছে। মালদার ওই বুথ ভারতের সঙ্গে সীমান্ত সংলগ্ন , তাই এখানে অনেকেই বাংলাদেশ থেকে চলে এসে বসবাস করছেন। তিনি বলেন, ‘‘অনেকের নাম আছে, অনেকের নাম এখনও নেই। এমনকি কেউ কেউ ২০০২ সালের তালিকায়ও নেই।’’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories