Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

শীত এবং গ্রীষ্মের সন্ধিক্ষণে উত্তপ্ত দিল্লি!ভোটের আগে SIR ইস্যুতে দিল্লিতে হঠাৎ কেন সক্রিয় মমতা?

শীত এবং গ্রীষ্মের সন্ধিক্ষণে উত্তপ্ত দিল্লি। ২রা ফেব্রুয়ারি, ইলেকশন কমিশনের সঙ্গে বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন বঙ্গভবনে। কথা বললেন, SIR আতঙ্কে মৃত ব্যক্তির পরিবারের লোকেদের সঙ্গে। যার ফলে গ্রীষ্ম পড়ার আগেই, উত্তপ্ত হয়ে উঠলো দিল্লি। সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে ঘটনাস্থলে। বঙ্গভবনের বাইরে দেখা গেছে একাধিক প্রিজন ভ্যান। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আজ বিকেল চারটের আগেই ইলেকশন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি মৃত ব্যক্তিদের পরিবারকে সঙ্গে নিয়ে বৈঠকে যাবেন?

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, সকাল থেকে দিল্লির বঙ্গভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। ঘরে ঘরে তল্লাশি চালানো হচ্ছে, কে কে এসেছে তা দেখা হচ্ছে। মমতার দাবি, এই কাজ করার অধিকার পুলিশের নেই। তিনি জানান, প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকটি পরিবার অভিযোগ জানাতে এসেছে। অনুমতি পেলে তারা প্রতিবাদ করবে। মমতা বলেন, নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্ট আছে, সেখানে অভিযোগ জানানো হবে। পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করে বলেন, বাংলার মানুষকে ভয় দেখালে তার জবাব দেওয়া হবে।

বিরোধীরা প্রশ্ন তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন পদক্ষেপে আদেও কি SIR সংক্রান্ত সমস্যার সুরাহা হবে? পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন, “আমি বেঁচে থাকতে একটাও SIR হতে দেবো না।” রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এমন বিবৃতির পরেও জল এত দূর গড়ালো কি করে? রাজ্যে প্রতিনিয়ত SIR আতঙ্কে যে মৃত্যুগুলো ঘটছে তার দায়ভার কে নেবে?

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories