Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

জিএসটির নাম করে রাজ্য থেকে ২০ হাজার কোটি টাকা কেটে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপধায়ের

২৬ -এর বিধানসভা ভোটের আগে রাজ্যে শেষ শিল্প সম্মেলনকে ঘিরে রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক দিনের বাণিজ্য সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে আসা শিল্পপতি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সামনে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্তমান মুখ্য পরামর্শদাতা অমিত মিত্রের আগের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

সম্মেলনের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন। তার বক্তব্য, এই কর চালু হওয়ার পর রাজ্যগুলির আর নিজস্ব রাজস্বের উপর পূর্ণ অধিকার নেই। আগে বলা হয়েছিল, অভিন্ন কর ব্যবস্থায় রাজ্যগুলির লাভ হবে। কিন্তু বাস্তবে সেই আশা পূরণ হয়নি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, জিএসটির মাধ্যমে পশ্চিমবঙ্গের বিপুল অর্থ কেটে নেওয়া হয়েছে, যার জবাব কেন্দ্রকে দিতে হবে।

সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে স্বীকার করেছিলেন, সহযোগিতার আশায় জিএসটিকে সমর্থন করা তার সরকারের ভুল সিদ্ধান্ত ছিল। এবার শিল্প সম্মেলনেও সেই হতাশার সুর ফের শোনা গেল। মুখ্যমন্ত্রীর দাবি, জিএসটির ভাগ রাজ্যগুলির কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। বরং কেন্দ্র রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখে পশ্চিমবঙ্গকে আর্থিক ভাবে বঞ্চিত করছে।
শিল্প সম্মেলনের মঞ্চে এই বক্তব্যে স্পষ্ট, ভোটের আগে কেন্দ্র-রাজ্য আর্থিক টানাপড়েনের বিষয়টিকে ফের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আনতে চাইছে তৃণমূল সরকার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories