Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের উদ্যোগে শুরু হতে চলেছে ২০ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের নতুন কাজ

২৬- এর বিধানসভার আগে সড়ক উন্নয়নকে কেন্দ্র করে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ২০ হাজার কিলোমিটার নতুন রাস্তার কাজের সূচনা করেছেন বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গেছে, ওই দিন মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত রাস্তা নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এবং পঞ্চায়েত দফতরের শীর্ষ কর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের বড় অংশটি পঞ্চায়েত বিভাগের অধীনে বলে জানা গিয়েছে। গ্রামীণ এলাকায় মোট ৯ হাজারের বেশি রাস্তা তৈরি ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ১৫ হাজার কিলোমিটার। এই কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৬,৯০০ কোটির বেশি। এই সমস্ত রাস্তার কাজ শুরু হবে বলে প্রশাসনের দাবি। এছাড়া শহরাঞ্চলেও নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
কেএমডিএর তত্ত্বাবধানে প্রায় ১১ হাজারের বেশি রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। মোট দূরত্ব প্রায় ৫ হাজার কিলোমিটার এবং ব্যয় নির্ধারিত হয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকা। শহরের এই অংশের কাজ জানুয়ারি মাস থেকে শুরু হবে বলে জানা যায়। সব মিলিয়ে এই পর্যায়ে মোট ২০ হাজারের বেশি রাস্তা তৈরি বা সংস্কার করা হবে। দূরত্ব ধরা হয়েছে প্রায় ২০ হাজার কিলোমিটার। টাকা বরাদ্দ হয়েছে ২১ হাজার কোটিরও বেশি, যা রাজ্যের অন্যতম বৃহত্তম অবকাঠামো উন্নয়ন প্রকল্প হিসেবে ধরা হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories