Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজ্যের বাজেট পেশ করলেন মমতা ব্যানার্জী,তোপ দাগলেন কেন্দ্রকে

কলকাতা: রাজ্য বাজেট পেশ করেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিক খাতে মোটা অঙ্ক বরাদ্দ করা হয়েছে। তবে এই বাজেট প্রসঙ্গ নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে, ৩৩ হাজার কোটি টাকা পাওনা এখনও মেটায়নি কেন্দ্র।

এদিন বাজেট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগের অর্থবর্ষে ২ লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটির বাজেট ছিল।

২০২১-২২ সালে তা বেড়ে ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা হয়েছে। ২০.৭ শতাংশ বেড়েছে। তিনি জানান, ২০২০-২১ সালে বাংলার জন্য কেন্দ্র প্রায় ৫৮ হাজার ৯৫২ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু পাওয়া গিয়েছে ৪৪ হাজার ৭৩৭ কোটি ১ লক্ষ টাকা। ১৪ হাজার ২২৫ কোটি ৫৪ লক্ষ কোটি টাকা কম পাওয়া গিয়েছে। এই প্রেক্ষিতেই তিনি কেন্দ্রকে তুলোধনা করে বলেন, ২০১৯-২০ সালেও রাজ্য বরাদ্দের ১১ হাজার কোটি টাকা পাওয়া যায়নি এখনও। রাজ্যের টাকা রাজ্যকে দেওয়া হয়নি। তাছাড়াও ৩৩ হাজার ৩১৪ কোটি টাকা এখনও পাওনা বাকি কেন্দ্রের থেকে, বলে দাবি তাঁর।

এর পাশাপাশি তিনি আরও দাবি করে বলেন, ১০০ দিনের কাজে বাংলা শীর্ষে রয়েছে, এদিকে, ১০ হাজার ৪০২ কোটি টাকা খরচ হয়েছে। মোট ১ কোটি ১৮ লক্ষ মানুষ কাজ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, কৃষক বন্ধুর কাজ শুরু হয়ে গিয়েছে বলেও অবগত করেন মমতা। অগাস্ট-সেপ্টেম্বের ফের দুয়ারে সরকার আসছে বলেও জানিয়েছেন তিনি। আবার পেট্রোল-ডিজেলের দাম নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। সপ্তাহে চার বার করে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাংলা থেকেই রোজগার হয়েছে কেন্দ্রের। নরেন্দ্র মোদী সরকার মানুষের পকেট কাটছে। নিজেদের পকেট ভরছে। অভিযোগ মুখ্যমন্ত্রীর।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories