Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বিজেপিকে হারাতে সবাইকে এক হয়ে লড়তে হবে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এনবিটিভি ডেস্ক: বিজেপিকে হারাতে সবাইকে একজোট হয়ে লড়তে হবে। সোমবার জলপাইগুড়ি জেলার কোর কমিটির বৈঠকেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে অনন্তদেব অধিকারী সহ জেলার সাতজন বিধায়ক উপস্থিত ছিলেন। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটাও আসন জেতেনি তৃণমূল কংগ্রেস। তাই বিধানসভা ভোটের আগে দলের অভ্যন্তরীণ মতান্তর মিটিয়ে ফেলতে তৃণমূল সুপ্রিমোর বার্তা, ‘‌বিধানসভা ভোটে উত্তরবঙ্গ জয় করতে হবে। বিজেপির মতো দানবিক শক্তিকে পরাস্ত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।’ তিনদিনের উত্তরবঙ্গ সফরে সোমবার বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি যান মমতা। সেখানে পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে জেলার কোর কমিটির বৈঠকের পর শিলিগুড়ি রওনা দেন।

অন্যদিকে, এদিনই বিজেপি সভাপতি জেপি নাড্ডার অসুস্থতার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার ট্যুইটারে তিনি লিখেছেন, ‘‌বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছেন শুনেনি। তাঁর দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করি। এই সময়ে তাঁর এবং তাঁর পরিবারের প্রতি প্রার্থনা রইল।’‌
এদিন বৈঠক শেষে আলিপুরদুয়ারের জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, নিজেদের মধ্যে মতান্তর মিটিয়ে সবাইকে নিয়ে কাজ করতে এবং রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা জনতার কাছে পৌছিয়ে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories