Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

রেড রোডের শোভাযাত্রায় সংবিধানকে সামনে রেখে সৌভাতৃত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সংবিধানকে সামনে রেখে বিচার, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের (জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটারনিটি ) বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৭২ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হবে তা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই অনুযায়ী মঙ্গলবার রেড রোডের শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। করোনা পরিস্থিতির জেরে মাত্র ৩০ মিনিটে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ করতে হয়েছিল। তবে সেনাবাহিনী ও কলকাতা পুলিশের কুচকাওয়াজ বিশেষ আকর্ষণীয় ছিল।

রাজ্য সরকারের মোট ২১টি বর্ণময় ট্যাবলো দ্বারা মুখরিত হয়ে উঠেছিল এদিনের কুচকাওয়াজ। সেগুলির মধ্যে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছিল ‘দুয়ারে সরকার’ ট্যাবলোটিকে। এছাড়া রাজ্য সরকারের জনমূখী কর্মসূচি কন্যাশ্রীর মত প্রকল্পগুলির ট্যাবলোও ছিল এই শোভাযাত্রায়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনুষ্ঠানে যোগদানকারীর সংখ্যায় নিয়ন্ত্রণ রাখা হয়েছিল এবং দর্শকের প্রবেশ নিষিদ্ধ ছিল। রেড রোড সংলগ্ন রাস্তায় বেরিকেড পেরিয়ে যাতে কোনো সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য পুলিশি সর্তকতা গ্রহণ করা হয়েছিল।

রেড রোডের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,মন্ত্রী ও অন্যান্য পদস্থ কর্মকর্তারা।

৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক ট্যুইটবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভারতীয় সংবিধানে থাকা বিচার,স্বাধীনতা,সাম্য এবং সৌভ্রাতৃত্বকে সর্বদা রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, কলকাতার এই প্যারেড সুভাষচন্দ্র বসুর নামে উৎসর্গ করা হল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories