Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাকসিন নেওয়ার ১০ দিনের মাথায় মৃত্যু স্বচ্ছাসেবকে

নিউজ ডেস্ক : ভারতে তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাকসিনের বিতর্কিত মঞ্জুরির পর সামনে এলো এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। মধ্যপ্রদেশে দীপক মারাই নামক এক স্বেচ্ছাসেবক কোভ্যাকসিন গ্রহণ করেন ১২ ই ডিসেম্বর। ১৭ ই ডিসেম্বর তিনি অসুস্থ বোধ করেন। ২১ শে ডিসেম্বর তার বিষক্রিয়াতে মৃত্যু হয়।

ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ভারত বায়োটেক ইন্ডিয়া লিমিটেড এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা কোভ্যাকসিন। মোদি সরকারের অধীনস্থ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অক্সফোর্ডের ভ্যাকসিনের সঙ্গে এই ভ্যাকসিনটিকেও মঞ্জুরি দেয় জরুরী কালীন পরিস্থিতিতে ব্যবহারের। কিন্তু বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয় মোদি সরকারের এ সিদ্ধান্তের। কারণ এখনো তৃতীয় দফার হিউম্যান ট্রায়াল সম্পন্ন হয়নি এই ভ্যাকসিনের। মোদি সরকার ঘোষণা করেছে আগামী ১৬ ই জানুয়ারি থেকে করোনার দেশব্যাপী টিকাকরণ শুরু হবে। তার মধ্যে এই খবর চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

যদিও ভারত বায়োটেক ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বলা হয়েছে ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কারণে হয়নি বরং হয়েছে রেসপিরেটরি সিস্টেম এর ব্যর্থতার কারণে। তবে তার শরীরের আরো পরীক্ষার পর নিশ্চিত পাওয়া যাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories