Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

কুমির (TMC) তাড়াতে গিয়ে হাঙর(BJP) আনবেন না : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বামনেতা মানিক সরকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে রাজ্যে রাজনৈতিক অঙ্গনে মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াই লক্ষ্য করা গিয়েছে। সেখানে বাম নেতৃত্বাধীন আইএসএফ ততটা সুবিধা করতে পারেনি বলে মনে হচ্ছে অনেকের। তাই বাম কর্মী-সমর্থকদের ভোট টানার জন্য চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। কখনো শুভেন্দু তো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাম কর্মীদেরকে নিজেদের ভোট নষ্ট না করে তাদের দলকে দিতে অনুরোধ করছেন। তবে এবার এই ব্যাপারে উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে ডুয়ার্সের সাধারণ মানুষকে সতর্ক করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আবেদন করলেন, তৃণমূলের পরিবর্তে বিজেপি নয়, ভোট সংযুক্ত মোর্চাকেই দিতে হবে। বললেন, ‘‘কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না।’’

ত্রিপুরায় সরকার বদলের পর পরিস্থিতি কতটা পাল্টেছে, সেই উদাহরণ টেনে মানিক বলেন, ‘‘বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মিস-কল দিলেই সরকারি চাকরি মিলবে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ক’টা চাকরি হয়েছে, তার কোনও হিসাব সাধারণ মানুষের কাছে নেই।’’ বিজেপি-র দেওয়া আসল পরিবর্তনের স্লোগানকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার তথাকথিত ডবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নতির পরিবর্তে অবনতির জন্য কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন। এর আগে তিনি বলেছিলেন, ত্রিপুরার সাধারণ মানুষ শুধু এখন মুক্তি চাইছেন এই বিজেপির অপশাসনের হাত থেকে তাই ইচ্ছা করে এ রাজ্যের মানুষ যেন বিষ পান না করেন। তবে তার কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিরোধী হলেও তিনিও চান না তৃণমূলকে তাড়াতে গিয়ে বিজেপির আগমন হোক।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories